মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

পথভ্রষ্ট পাক বালককে রাতভর আশ্রয়, সকালে দেশে পৌঁছে দিল বিএসএফ

জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় তুমুল উত্তেজনা।
পঞ্জাব এবং রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তেও
তার আঁচ। কিন্তু তার মধ্যেই মানবিকতার অনন্য নজির
রাখল বিএসএফ। জলের খোঁজে পথ ভুলে পঞ্জাবে
ভারতীয় এলাকায় ঢুকে পেডছিল পাক বালক। বিএসএফ-
এর হাতে ধরাও পেডছিল। কিন্তু রাতভর সুরক্ষিত
রাখার পর সযত্নে তাকে পাকিস্তানে পৌঁছে
দিয়েছেন ভারতের সীমান্তরক্ষীরা।
পঞ্জাবের দোনা তেলি মাল সীমান্ত চৌকির কাছে
রবিবার সন্ধ্যায় এক বালককে সন্দেহজনক ভাবে
ঘোরাঘুরি করতে দেখেন বিএসএফ জওয়ানরা। তাকে
হেফাজতে নেওয়া হয়। বিএসএফ ক্যাম্পে নিয়ে গিয়ে
জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তার নাম মহম্মদ
তনবির। পাকিস্তানের কাসুর জেলার ধারি গ্রামে তার
বাডি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন