মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

রাফায়েল পর্যবেক্ষণে ফ্রান্স যাচ্ছে বায়ু সেনার প্রতিনিধি দল

বেঙ্গালুরু: মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট রাফায়েল
যুদ্ধ বিমানের তৈরির কাজ দেখতে শীঘ্রই ফ্রান্স
যাচ্ছেন ভারতীয় বায়ু সেনার একটি প্রতিনিধি দল৷
জানা গিয়েছে, ফ্রান্সের ড্যাসল্ট কোম্পানি, যাদের
সঙ্গে ষাট হাজার কোটি টাকায় ৩৬টি রাফায়েল
সামরিক বিমান তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রক সেখানে গিয়ে এই কাজ পর্যবেক্ষণ
করবেন প্রতিনিধি দলের সদস্যরা৷ সূত্রের
খবর,বেঙ্গালুরুর এয়ারক্রাফট অ্যান্ড সিস্টেম টেস্টিং
এস্টাব্লিশমেন্টের প্রধান কার্যালয়ে বায়ুসেনার ভাইস
মার্শাল সন্দীপ সিংয়ের নেতৃত্বে গঠিত হবে এই
প্রতিনিধি দল৷ সন্দীপ সিং জানিয়েছেন, প্রতিনিধি
দলে থাকতে চলেছেন সামরিক বিমানচালক, ইঞ্জিনিয়র
ও এয়ারক্রিউয়ের সদস্যরা৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন